এই বাংলায় দক্ষিণ বাংলা

যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর প্রশাসন, দুর্গাপুরে এসি বাসে আচমকা যৌথ তল্লাশি

By Eaibanglai - November 02, 2026
— Advertisement —
Advertisement
যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর প্রশাসন, দুর্গাপুরে এসি বাসে আচমকা যৌথ তল্লাশি

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দূরপাল্লার শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাসগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে দুর্গাপুরে বিশেষ তৎপরতা দেখাল প্রশাসন। সোমবার  দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একাধিক এসি বাসে আচমকা একটি যৌথ অভিযান চালানো হয়। দমকল বিভাগ, পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই আকস্মিক তল্লাশি অভিযানটি সংগঠিত করে। 

চলন্ত অবস্থায় শীততাপ নিয়ন্ত্রিত বাসে আগুন লাগলে ধোঁয়া ও আপদকালীন পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপদে বের করে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অতীতে ঘটে যাওয়া এই ধরনের একাধিক দুর্ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবারের এই অভিযানে বাসগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্রের উপস্থিতি, সেগুলির কার্যকারিতা এবং আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জরুরি সরঞ্জামের মজুত পরিস্থিতি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

তল্লাশির পাশাপাশি, কোনো জরুরি পরিস্থিতি বা দুর্ঘটনা ঘটলে বাসের চালক, কর্মী এবং পরিচালন কর্তৃপক্ষ তা মোকাবিলায় কতটা প্রস্তুত, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন তদন্তকারী দলের আধিকারিকরা। যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং আইনানুগ নিয়মকানুন বজায় রাখতে প্রশাসনের এই আকস্মিক যৌথ তল্লাশি অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement