এই বাংলায়

দুর্গাপুরে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব

By Eaibanglai - February 21, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে রাতের অন্ধকারে বি ও জি এল কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব। একই রাতে চুরি গেলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দার গাড়ির ব্যাটারি ও কয়েকটি সাইকেল।

কলোনির বাসিন্দা তন্ময় পরামাণিক জানান, তাঁর কোয়ার্টার্সের সঙ্গেই রয়েছে গ্যারাজ। সেখানে প্রতিদিনের মতো একটি চারচাকা গাড়ি একটি অটো ও একটি বাইক ছিল। এদিন সকালে ওঠে দেখেন গ্যারাজ তনছন অবস্থায় রয়েছে। পরে বুঝতে পারেন চারচাকা গাড়ি ও অটোর ব্যাটারি চুরি হয়ে গেছে। গাড়ির ব্যাটারির পাশাপাশি এদিন রাতে বেশ কয়েকটি সাইকেলও চুরি যায় কলোনি থেকে। কলোনির বাসিন্দা আশুতোষ রাম জানান তাঁর কোয়ার্টার্সের নীচেই কতগুলি সাইকেল রাখা ছিল। এদিন সকালে উঠে দেখা যায় সাইকেলগুলি নেই। পরে খানিকটা দূর থেকে দুটি সাইকেল উদ্ধার হয়।

এদিনের ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছেন কলোনির বাসিন্দারা। অনেকেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বাসিন্দাদের মতে এভাবে চলতে থাকলে দুষ্কৃতীরাজে পরিণত হবে এলাকা। অবিলম্বে এলাকায় পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে পুরো বিষয়টি নিউ টাউনশিপ থানায় জানানো হলেও আপাতত কোনও পদক্ষেপ গ্রহণ হয়নি বলেই দাবি করেছেন কলোনিবাসী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement