এই বাংলায়

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু,আশঙ্কাজনক আরও ২

By Eaibanglai - February 13, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুরের শোভাপুরে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠরত এক ডাক্তারি পড়ুয়ার। পাশাপাশি ওই দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক ডাক্তারি পড়ুয়া ও এক ডাক্তার। মৃত পড়ুয়ার নাম অনঘ মান্না,বয়স ২৩। সে মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ডাক্তারি পড়ুয়া নীলাভ রায় ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নীল বোরা।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ওই পড়ুয়ারা হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। রবিবার মাঝ রাতে ওই ভাড়া বাড়ি থেকে স্বপ্নীল বোরার গাড়িতে করে হাসপাতালে যাচ্ছিলেন তিনজন। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ির গতি এতটাই বেশী ছিল হাসাপাত চত্বরে এসে তা নিয়ন্ত্রণ হারায় ও তিনটি গাছ ও একটি ল্যাম্প পোস্ট ধাক্কা মেরে ভেঙে ফেলে। দুর্ঘটনার জেরে গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়। বিষয়টি নজরে আসে হাসপাতালে কর্মরত নিরাপত্তারক্ষীদের। তাঁরাই তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অনঘ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা ও মৃত্যুর জেরে শোকের ছায়া নামে মেডিক্যাল কলেজে পাঠরতা পড়ুাদের মধ্যে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement