এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের হোটেলে জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

By Eaibanglai - November 10, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের হোটেলে জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের ভিরিঙ্গি এলাকার একটি হোটেল থেকে জুয়ার আসর চালানোর অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা সহ মোট চারজনকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে এলাকায় এই জুয়ার ঠেক চলছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিরিঙ্গির ওই হোটেলে আকস্মিক অভিযান চালায়। পুলিশি হানার বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহাকে এই ঘটনায় গ্রেপ্তার করায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই এই প্রসঙ্গে শাসক দলকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দলীয় প্রভাব খাটিয়ে শহরের বিভিন্ন হোটেলে জুয়ার ঠেক বসাতেন। শুধু জুয়াই নয়, তিনি আরও নানা ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই চক্রে তাঁর একাধিক সঙ্গী রয়েছে বলেও দাবি করেন বিধায়ক।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement