এই বাংলায় দক্ষিণ বাংলা

নেই কোনো মূর্তি, নেই মন্দির! ৫০০ বছরের প্রাচীন রীতি মেনে ঘন জঙ্গলের মাঝে আজও পূজিতা কাঁকসার 'বনকালী'

By Eaibanglai - November 09, 2026
— Advertisement —
Advertisement
নেই কোনো মূর্তি, নেই মন্দির! ৫০০ বছরের প্রাচীন রীতি মেনে ঘন জঙ্গলের মাঝে আজও পূজিতা কাঁকসার 'বনকালী'

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- নেই কোনো পাকা মন্দির, এমনকি থাকে না কোনো দেবীমূর্তিও। তবুও বিশ্বাস আর ভক্তির টানে প্রতি বছর কালীপুজোর পরের দিন জনসমুদ্রে পরিণত হয় কাঁকসার রাজকুসুম গ্রামের শাল-পিয়ালের ঘন জঙ্গল। আনুমানিক ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্য মেনে আজও সেখানে মহাধুমধামে পূজিতা হন 'বনকালী'।

প্রতি বছরের মতো এবছরও সোমবার সকালে শুরু হয়ে দুপুরের মধ্যেই শেষ হয় এই বিশেষ পুজো। কাউকে আলাদা করে নিমন্ত্রণ জানানো না হলেও, মাত্র কয়েক ঘণ্টার এই পুজোয় তিল ধারণের জায়গা থাকে না জঙ্গলে। কাঁকসা ছাড়াও ভিন জেলা থেকে হাজার হাজার ভক্ত মনস্কামনা পূরণের আশায় এবং মানত শোধ করতে ছুটে আসেন দেবীর থানে।

রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য সনৎ কুমার রায় জানান, তাঁদের পূর্বপুরুষরাই প্রায় ৫০০ বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন। আগে জঙ্গলের মধ্যেই মূর্তি এনে পুজো করা হতো এবং পৌরোহিত্য করতেন কাঁকসার গোপালপুরের ভট্টাচার্য পরিবারের সদস্যরা। সে সময় রাস্তাঘাট না থাকায় এবং হিংস্র পশুর ভয়ে ধানখেতের আলপথ দিয়ে লাঠিয়াল পরিবৃত হয়ে পুরোহিতকে জঙ্গলে নিয়ে আসা হতো।

কথিত আছে, প্রায় ১০০ বছর আগে এক বছর প্রবল বৃষ্টির কারণে দুর্গম পথ পেরিয়ে জঙ্গলে গিয়ে পুজো করা অসম্ভব হয়ে পড়েছিল। সেই সময় পুরোহিত স্বপ্নাদেশ পান। দেবী কালী তাঁকে নিজ বাড়িতেই মূর্তি গড়ে পুজো করার নির্দেশ দেন। সেই থেকে কালীপুজোর দিন গোপালপুরের ভট্টাচার্য বাড়িতেই মূর্তিপুজো শুরু হয়।

তবে জঙ্গলের প্রাচীন পুজোর কী হবে, পুরোহিতের এই প্রশ্নের উত্তরে দেবী স্বপ্নে জানিয়েছিলেন—জঙ্গলের যে গাছের গায়ে দুটি চোখের আকৃতি দেখা যাবে, সেখানেই তিনি বিরাজমান থাকবেন এবং মূর্তি ছাড়াই সেই গাছের গোড়ায় তাঁর পুজো হবে।

রাজকুসুম গ্রামের বাসিন্দাদের দাবি, পুজোস্থলের চারপাশের একাধিক গাছের গায়ে আজও সেই চোখের মতো আকৃতি স্পষ্ট দেখা যায়। স্থানীয় বাসিন্দা উত্তম কেশ জানান, ছোটবেলা থেকেই তিনি একই নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে এই পুজো হতে দেখছেন। কোনো আড়ম্বর বা মন্দির না থাকলেও, কেবল দেবীর মাহাত্ম্যের টানেই প্রতি বছর নিজের তাগিদে জঙ্গলে ভিড় জমান অগণিত ভক্ত।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement