এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন!

By Eaibanglai - November 09, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে  প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন!

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত পিসিবিএল  রোডের একটি প্লাস্টিক বোতল মজুত রাখার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল। সোমবার দুপুরের পর আচমকাই এই আগুন লাগে। বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে এবং গোটা গোডাউন চত্বর গ্রাস করে নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং কোক ওভেন থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান এলাকার বাসিন্দা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত হন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত-সহ স্থানীয় নেতৃত্ব।

ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দুর্ঘটনাস্থলের একদম পাশেই রয়েছে পিসিবিএল কারখানা, মিথেন গ্যাসের পাইপলাইন এবং গ্যাসের বটলিং প্ল্যান্ট। এছাড়া কিছু দূরেই রয়েছে জনবহুল করঙ্গপাড়া গ্রাম। এমন স্পর্শকাতর এলাকার কাছে কীভাবে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুত করার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিষয়টি নিয়ে এখনই সচেতন না হলে যে কোনো সময় বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে। আমি পুলিশ কমিশনারকে চিঠি দেব যাতে এই জায়গাগুলি অবিলম্বে সিল করে দেওয়া হয় এবং কেউ এগুলি ভাড়া দিতে না পারে। জনবহুল এলাকায় দাহ্য বস্তু মজুত করে এভাবে ব্যবসা করা যাবে না। এটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা।"

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই খোলা জায়গাটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল মজুত করে রাখার জন্য ভাড়া দেওয়া হতো। কারা এই জায়গাটি ভাড়া দিয়েছিল এবং কারাই বা কোনো রকম অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ দাহ্য পদার্থ সেখানে জমায়েত করেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement