এই বাংলায়

নববর্ষে দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

By Eaibanglai - April 15, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– বছরের প্রথম দিনই ভয়াবহ অগ্নিকাণ্ড শিল্প শহরে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ি। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি, টাকা পয়সা, আসবাবপত্র।

জানা গেছে এদিন ভোর রাতে হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ি। সাথে সাথে দুর্গাপুরের দমকল বিভাগে খবর দেন ফাঁড়িতে উপস্থিত পুলিশ কর্মীরা। পাশাপাশি ফাঁড়িতে আগুন লাগার ঘটনা নজরে আসতেই জল বালতি নিয়ে আগুনে নেভাতে ছুটে যান এলকারা স্থানীয় মানুষজন। কিন্তু আগুন নেভাতে ব্যার্থ হন তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি ও আসবাবপত্র।

কীভাবে আগুন লাগল তা স্পষ্টভাবে জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই অগ্নিকাণ্ডটি ঘটে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement