এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে মেডিকেল কলেজের হোস্টেল থেকে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

By Eaibanglai - August 29, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে মেডিকেল কলেজের হোস্টেল থেকে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামারি এলাকার বাসিন্দা ছিলেন ।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই পড়ুয়া তাঁর এক সহপাঠীর সঙ্গে হোস্টেলের একটি নির্দিষ্ট ঘরে থাকতেন। ঘটনার সময় তাঁর সহপাঠী নামাজ পড়তে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করার পরেও ভেতর থেকে কোনো সাড়া না মেলায় সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সহপাঠী ও হোস্টেলের অন্যান্যরা অভিষেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে ওই মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি রাসপ্রিত সিং এবং কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  খবর দেওয়া হয় মৃত পড়ুয়ার পরিবারকে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ডিপিসি) রাসপ্রিত সিং বলেন, "হোস্টেল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। পরিবারে খবর দেওয়া হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত জারি রয়েছে।" 

পরীক্ষার মানসিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement