এই বাংলায় দক্ষিণ বাংলা

বাস যাত্রীর ব্যাগ থেকে সোনা চুরি, গ্রেফতার এক মহিলা, উদ্ধার গহনা

By Eaibanglai - August 19, 2026
— Advertisement —
Advertisement
বাস যাত্রীর ব্যাগ থেকে সোনা চুরি, গ্রেফতার  এক মহিলা, উদ্ধার গহনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলন্ত বাসে যাত্রীর ব্যাগ থেকে মেয়ের বিয়ের জন্য কেনা প্রায় চার লক্ষ টাকা মূল্যের সোনার গয়না চুরির ঘটনার কিনারা করল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। এই চক্রে জড়িত থাকার অভিযোগে কল্যাণী বেদ নামে এক মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট দুর্গাপুরের রায়ডাঙার বাসিন্দা বানু শেখ মেয়ের বিয়ের জন্য প্রায় চার লক্ষ টাকা দিয়ে ওই সোনার গয়না কিনে মুচিপাড়া থেকে বাসে উঠে বাঁকুড়া মোড়ের দিকে যাচ্ছিলেন। বাস চলাকালীন তাঁর ঠিক পাশের আসনেই বসেছিলেন এক মহিলা। এরপর বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার সময় বানু শেখ লক্ষ্য করেন যে তাঁর ব্যাগের চেন খোলা এবং ভেতরে থাকা মেয়ের বিয়ের জন্য নিয়ে যাওয়া দুটি সোনার বালা উধাও। ঘটনার পরই তিনি কোকওভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার তদন্তে নামে কোকওভেন থানার পুলিশ। বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। সেই সূত্র ধরেই গত ১৬ আগস্ট আসানসোলের হিরাপুর থানার বার্নপুর এলাকা থেকে কল্যাণী বেদ নামে ওই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর হেফাজতে নিয়ে ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে সেই সূত্র ধরে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করে পুলিশ। হেফাজত শেষে আজ ফের অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। এই ঘটনায় কোন চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement