এই বাংলায়

দুর্গাপুরের হোটেলে মধুচক্রের আসর, গ্রেফতার ৯

By Eaibanglai - June 10, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শহরের বেসরকারি হোটেল ভাড়া করে চলছিল নাইট পার্টি। আর এই পার্টির আড়ালেই বসেছিল মধুচক্রের আসর। যদিও শেষরক্ষা হল না। সূত্র মারফত খবর পেয়ে মধ্যরাতেই হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় ৫ যুবতী ও ৪ যুবক সহ মোট ৯ জনকে। বাজেয়াপ্ত করা হয় নগদ টাকা।

জানা গেছে বেশকিছুদিন ধরেই শহরে রমরমিয়ে মধুচক্রের আসর চলছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের একটি বেসরকারি হোটেলে মধুচক্রের আসর বসেছে বলে খবর পায় দুর্গাপুর থানার পুলিশ এবং রাতেই ওই হোটেলে হানা দেয়। জানা গেছে হোটেলে চলছিল নাইট পার্টি। যেখানে উদ্দাম নাচের সঙ্গে ছড়ানো হচ্ছিল টাকা। একই সাথে চলছিল মধুচক্রের আসর।

যদিও হোটেল কর্মীদের দাবি তাদের কাছে গেট টুগেদার অনুষ্ঠানের জন্য বুকিং করা হয়েছিল। কিন্তু ভেতরে কি চলছিল তা তারা জানতেন না। স্থানীয় এক যুবক ওই হোটেল বুকিং করেছিল।

এদিন ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনার সাথে বড় কোনও চক্র যুক্ত রয়েছে কিনা বা অন্য আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement