সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার ইন্দাসে ককরোচ সমর্থক যুবকের বাড়িতে হামলা ও মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের সেখ আব্দুল হাফিজ সম্প্রীতি দিল্লির যন্তর মন্তরে ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে এসে তিনি স্থানীয় বিদ্যালয়ের পরিকাঠামো দেখতে যান। অভিযোগ তার জেরে রাতের বেলায় আব্দুলের বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। তারা আব্দুলকে মারধর করতে গেলে আব্দুলের বাবা শেখ মোহাম্মদ মাফিক ছেলেকে বাঁচাতে যায়। এর ফলে দুষ্কৃতীরা মোহাম্মদ মাফিকের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
এরপর গুরুতর আহত মোহাম্মদ মাফিকে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে ১৫ই আগস্ট তার মৃত্যু হয়। ১৬ই আগস্ট ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মোহাম্মদ মাফিকের স্ত্রী হাসিনা বেগম।
ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহল তোলপাড় পড়ে যায় । শুরু হয় তদন্ত। তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় সোমবার ফের আরেকজনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শ্রীমন্ত কেওড়া। ধৃতকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ।
ককরোচ সমর্থক আব্দুল হাফিজ জানিয়েছেন , সেদিনের তার উপরে হামলার ঘটনায় যে ৫ জন ছিল তার মধ্যে মূল অভিযুক্ত ধৃত শ্রীমন্ত কেওড়া ।