এই বাংলায় দক্ষিণ বাংলা

ফ্ল্যাটের জন্য কাটা মাটিই কাল! টানা বৃষ্টিতে ধস, দুর্গাপুরে বিপজ্জনক অবস্থায় ২টি বাড়ি

By Eaibanglai - September 02, 2026
— Advertisement —
Advertisement
ফ্ল্যাটের জন্য কাটা মাটিই কাল! টানা বৃষ্টিতে ধস, দুর্গাপুরে বিপজ্জনক অবস্থায় ২টি বাড়ি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ফ্ল্যাট তৈরির উদ্দেশ্যে দীর্ঘদিন আগে কেটে রাখা হয়েছিল বড় প্লটের মাটি। কিন্তু তারপর কাজ আর এগোয়নি, সেই অবস্থাতেই পরিত্যক্ত পড়ে ছিল জমিটি। আর বর্তমানের টানা বর্ষণে সেই কাটা মাটিই চরম বিপদ ডেকে আনল দুর্গাপুরের ফরিদপুর সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য। গতকাল থেকে শুরু হওয়া  অনবরত বৃষ্টিতে ওই প্লটের পিছনের দিকের মাটি ধসে যাওয়ায় অত্যন্ত বিপজ্জনক অবস্থায় চলে এসেছে সংলগ্ন দু’টি বাড়ি। এর মধ্যে একটি বাড়ি মাটির গাঁথনির হওয়ায় বিপদ আরও বেশি। ধসের জেরে বাড়ির পিছনের অংশ বসে যাওয়ায় আতঙ্কে কার্যত ঘরছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে ওই জমিতে আবাসন বা ফ্ল্যাট তৈরির উদ্দেশ্যে গভীর করে মাটি কাটা হয়েছিল। মাটি কাটার পর কাজ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষার শুরু থেকেই পাশের বাড়ির বাসিন্দারা চরম বিপদের আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে সেই আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টির জল ঢুকে কাটা অংশের চারপাশের মাটি আলগা হয়ে যায় এবং ধীরে ধীরে পিছনের দিকে ধস নামতে শুরু করে।

ধসের প্রভাব সরাসরি পড়ে প্লটের ঠিক পিছনে থাকা দু’টি বাড়ির ওপর। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আচমকা ঘর ছাড়তে হওয়ায় বাড়ি থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র বা আসবাবপত্রটুকুও বের করার সুযোগ পাননি দুর্গতরা। 

চোখের সামনে নিজেদের আজীবনের সঞ্চয়ে গড়া বাড়ি ধসে যেতে দেখে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহবধূ কাজল মুখোপাধ্যায় ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন, “আমরা চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। এখন আমরা কোথায় যাব, কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না।” 

স্থানীয় প্রশাসনের কাছে বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই বিপজ্জনক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে আর কোনো বড় দুর্ঘটনা না ঘটে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement