এই বাংলায় দক্ষিণ বাংলা

থানায় ঢুকে মহিলা পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার আইনজীবী

By Eaibanglai - September 22, 2026
— Advertisement —
Advertisement
থানায় ঢুকে মহিলা পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার আইনজীবী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- থানার ভেতরে ঢুকে কর্তব্যরত এক মহিলা পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলা এবং তাঁর সঙ্গে চরম অশালীন আচরণ করার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায়। ধৃত আইনজীবীর নাম সৌভিক রায় (৩১), তিনি দুর্গাপুরের করঙ্গপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে অভিযুক্ত সৌভিক রায় নিউ টাউনশিপ থানার ভেতরে কর্তব্যরত এক মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে প্রথমে তীব্র বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীনই তিনি ওই মহিলা আধিকারিকের ওপর চড়াও হন, তাঁর গায়ে হাত তোলেন এবং অশালীন আচরণ করেন। তৎক্ষণাৎ উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা অভিযুক্ত আইনজীবীকে আটকে করেন এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে ধৃত সৌভিক রায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে U/S 132 / 121(1) / 115(2) / 221 / 224 / 352 / 351(2) / 74 / 79 BNS ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ধৃত আইনজীবীকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। সহকর্মীর এই ন্যাক্কারজনক আচরণের প্রতিবাদে আদালত চত্বরের কোনও আইনজীবীই ধৃত সৌভিকের পক্ষে সওয়াল করতে দাঁড়াননি।

এই ঘটনার তীব্র নিন্দা করে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্লোল ঘোষ বলেন, “এই ধরনের ঘটনাকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এটি অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা। একজন মহিলা পুলিশ আধিকারিক যখন থানায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন, তখন তাঁর গায়ে হাত তোলা শুধু বেআইনিই নয়, এটি সমাজের জন্য অত্যন্ত লজ্জার। আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করছি এবং চাই এই ঘটনার যথোপযুক্ত শাস্তি হোক।” 

পাশাপাশি তিনি আরও জানান ধৃত আইনজীবী দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য নন। যদিও আগে সে সদস্য ছিল। কিন্তু এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে আর সদস্য রাখা হয়নি।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement