এই বাংলায়

দুর্গাপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সাধু

By Eaibanglai - November 29, 2023
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সাধু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক সাধুকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা কাঁকসা থানা এলাকার গোপালপুরের। এদিন ওই ঘটনাকে কেন্দ্রে করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তকে আটকে রেখে গণধোলাইও দেয় স্থানীয়রা। পরে কাঁকসা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত সাধুকে গ্রেফতার করে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার সকালে ওই সাধু গোপালপুর এলাকায় বাড়ি বাড়ি ভিক্ষা করছিলেন। অভিযোগ সেই সময় একটি বাড়িতে ঢুকে এক নাবালিকার শ্লীলতাহানি করেন ওই সাধু। ওই নাবালিকা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে যান ও ওই সাধুকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ ওই সাধুকে আটকে রেখে গণধোলাইও দেয় এলাকাবাসী। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ওই সাধুকে আটক করে নিয়ে যায়।

অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement