এই বাংলায় দক্ষিণ বাংলা

রূপনারায়ণপুরে দুঃসাহসিক চুরি, ফাঁকা বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে চম্পট দুষ্কৃতীদের

By Eaibanglai - October 20, 2026
— Advertisement —
Advertisement
রূপনারায়ণপুরে দুঃসাহসিক চুরি, ফাঁকা বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে চম্পট দুষ্কৃতীদের

সংবাদদাতা,আসানসোলঃ- উৎসবের আনন্দ ম্লান করে রূপনারায়ণপুরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে গৃহস্থের সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে রূপনারায়ণপুরের রাঙ্গামাটির ১ নম্বর সুভাষপল্লী এলাকায়। উৎসবের মরসুমে জনবহুল এলাকার একটি বাড়ির তালা ভেঙে এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষপল্লী এলাকার বাসিন্দা গৃহকর্ত্রী গায়ত্রী রায় গত ষষ্ঠীর দিন ঝাড়খণ্ডের জামতাড়াতে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এরপর অষ্টমীর দিন সন্ধ্যায় প্রতিবেশীরা লক্ষ্য করেন গায়ত্রীবাবুর বাড়ির মূল দরজার তালাটি ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় প্রতিবেশীরা তৎক্ষণাৎ ফোনে গায়ত্রীদেবীকে পুরো ঘটনাটি জানান এবং পাশাপাশি রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। চুরির খবর পেয়েই তড়িঘড়ি মেয়েকে সঙ্গে নিয়ে রূপনারায়ণপুরের নিজের বাড়িতে ফিরে আসেন গৃহকর্ত্রী।

বাড়িতে পৌঁছে তিনি দেখেন, মূল দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরের আলমারি ও আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির সমস্ত জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গৃহকর্ত্রী প্রাথমিকভাবে জানিয়েছেন, ঘর থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা নগদ ক্যাশ এবং প্রায় ৩০ কেজি ওজনের কাঁসা ও পিতলের বাসন সহ বহুমূল্য সামগ্রী খোয়া গেছে। 

উৎসবের দিনগুলোতে যেখানে পুলিশি নিরাপত্তা জোরদার থাকার কথা, সেখানে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং  আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলাচ্ছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement