এই বাংলায় দক্ষিণ বাংলা

মানবিকতার নজির ইন্দাসে, বেতনের টাকা বাঁচিয়ে দুস্থদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিন সিভিক ভলান্টিয়ার

By Eaibanglai - October 20, 2026
— Advertisement —
Advertisement
মানবিকতার নজির ইন্দাসে, বেতনের টাকা বাঁচিয়ে দুস্থদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিন সিভিক ভলান্টিয়ার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- কর্তব্য পালনের পাশাপাশি মানবিক উদ্যোগের নজির গড়লেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার তিন সিভিক ভলান্টিয়ার। নিজেদের বেতনের টাকা থেকে সঞ্চয় করে প্রতি রবিবার দুস্থ ও অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছেন উত্তম বাগদি, শ্যামল মণ্ডল ও শিব শম্ভু। তাঁদের এই উদ্যোগে খুশি ইন্দাসের এলাকাবাসী।

জানা গিয়েছে, ইন্দাসের পীরতলায় প্রতি রবিবার দুপুরে এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। নিজেদের দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্য সামলেও তাঁরা এই মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। শুধু খাবারের ব্যবস্থা করাই নয়, নিজেদের হাতে অসহায় মানুষদের খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি রবিবার প্রায় ৫০ থেকে ৬০ জন দুস্থ ও অসহায় মানুষ এই উদ্যোগের মাধ্যমে দুপুরের খাবার পান। নিজেদের উপার্জনের একটি অংশ মানুষের সেবায় ব্যয় করে তাঁরা প্রমাণ করছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় সামর্থ্যের চেয়েও বড় প্রয়োজন আন্তরিকতা ও মানবিক মনোভাব।

তিন সিভিক ভলান্টিয়ারের এই উদ্যোগ ইতিমধ্যেই ইন্দাস এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তাঁদের এই মানবিক কাজ সমাজের অন্যান্য মানুষের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement