নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হলো- স্থানীয় নবনন্দন সংস্থার উদ্যোগে। আয়োজক সংস্থার কর্ণধার বিশ্বায়ন রায় একজন সুপরিচিত সংগীত শিল্পী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বিশিষ্ট শিল্পী দম্পতি অনিন্দিতা এবং বীথিন রায়ের পুত্র। সেদিনের অনুষ্ঠানে সম্মেলক সঙ্গীতে অংশ নিলেন - দুর্গাপুর সুরপরিষদ, নবনন্দন , সঙ্গীতায়ন, সায়ন্তনী ইত্যাদি সংস্থা এবং আবৃত্তি পরিবেশন করলেন- কথা ও কবিতা, কথা ও কাহিনী, শ্রুতিরঙ্গম ইত্যাদি সংস্থার শিল্পীবৃন্দ। একক অনুষ্ঠানের অন্তর্ভূক্ত ছিল- আমন্ত্রিত বিশিষ্ট সংগীত শিল্পী অলোক রায় চৌধুরী, নবনন্দন এর অধ্যক্ষ বিশ্বায়ন রায়, শ্রেষ্ঠা ভট্টাচার্য্য, রোশনি মজুমদার, সম্প্রীতি ব্যানার্জী প্রমুখ পরিবেশিত নজরুলগীতি এবং ডঃ দেবাশিস বিশ্বাস এর বাঁশি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংস্থাগুলি কে সংবর্দ্ধিত করেন- সুরপরিষদ এর সভাপতি ডঃ অরুণাভ বক্সি।
নবনন্দন আয়োজিত নজরুল স্মরণ সন্ধ্যা
By Eaibanglai
-
August 31, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —