এই বাংলায় দক্ষিণ বাংলা

চোরবাগানের পদপিষ্টের ঘটনার জের, দুর্গাপুরের একাধিক পুজোমণ্ডপে প্রশাসনিক পরিদর্শন

By Eaibanglai - October 18, 2026
— Advertisement —
Advertisement
চোরবাগানের পদপিষ্টের ঘটনার জের,  দুর্গাপুরের একাধিক পুজোমণ্ডপে প্রশাসনিক পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে  ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় যেখানে ১৯ জনের মৃত্যু ও ২৫ জন গুরুতর আহত হয়েছেন, সেই ঘটনার পরই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। উৎসবের মরশুমে যাতে আর কোথাও কোনো অপ্রীতিকর বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে জেলায় জেলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পুলিশি ও প্রশাসনিক নজরদারি।

ব্যতিক্রম নয় শিল্পাঞ্চলও। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফেও সমস্ত বড় ও জনপ্রিয় পুজোমণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণ পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের অনিয়ন্ত্রিত ভিড় সামলানো, প্রবেশ ও প্রস্থানের নির্দিষ্ট পথ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যাক-আপ টিম নামানোর মতো স্পর্শকাতর বিষয়গুলিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্গাপুরের অন্যতম প্রধান আকর্ষণ ও বিগ-বাজেট পুজো হিসেবে পরিচিত শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ এবং ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ এদিন পরিদর্শন করেন শীর্ষ আধিকারিকরা। সন্ধ্যা নামতেই এই দুই পুজোমণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সশরীরে হাজির হন দুর্গাপুরের মহকুমা শাসক  অঙ্কিতা আগরওয়াল। তাঁর সঙ্গে ছিলেন নিউ টাউনশিপ থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

প্রশাসনিক দলটি মণ্ডপের প্রবেশপথ, বেরনোর রাস্তা, জরুরি আপৎকালীন রাস্তা এবং মণ্ডপ চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না—তা প্রতিটি কোণ খুঁটিয়ে পরীক্ষা করেন। দর্শনার্থীদের কীভাবে সুশৃঙ্খল লাইনে মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে এবং আচমকা ভিড়ের চাপ অতিরিক্ত বাড়লে তা সামাল দেওয়ার জন্য পুজো কমিটির ভলান্টিয়ার ও পুলিশি সমন্বয় কেমন রয়েছে, তা নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বিশদ পর্যালোচনা করেন মহকুমা শাসক।

মণ্ডপ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সাফ জানান, "আমরা চারদিকের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছি। দর্শনার্থীদের পুজো দেখা কিংবা যাতায়াতে যাতে কোনো রকম সমস্যা বা ঝুঁকির সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্যে কড়া নজরদারি চালানো হচ্ছে।"

কলকাতার চোরবাগানের দুর্ঘটনার পর, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে পুলিশ-প্রশাসনের কাছে অ্যাসিড টেস্ট।  দুর্গাপুজোর বাকি দিনগুলিতে দিন ও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় সামলানোর এই রণকৌশল আরও জোরদার করা হচ্ছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement