এই বাংলায়

রাজনীতির রং মিলেমিশে একাকার দুর্গাপুরের রাম নবমীর শোভাযাত্রায়

By Eaibanglai - March 30, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সমন্বয় ও ঐক্যের বার্তা দিয়ে দুর্গাপুরের রামনবমীর শোভাযাত্রা নির্দশন গড়ে দিল। মিলে গেল রাজনৈতিক রং। রাজনৈতিক রঙ ভুলে একই মিছিলে পা মেলালেন শাসক বিরোধী দলের নেতারা।

প্রতিবছরই দুর্গাপুরের মেন গেট এলাকায় মহা সমারোহে পালিত হয় রাম নবমী মহোৎসব। বের হয় বার্ণঢ্য শোভা যাত্রাও। যেখানে এলাকার মানুষ জনের পাশাপাশি অংশ নেয় পড়ুয়ারাও। ছাত্রীদের লাঠি খেলা থাকে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। এবার এই শোভা যাত্রায় পা মেলাতে দেখা গেল শহরের শাসক বিরোধী তিন রাজনৈতিক দলের নেতা ও তাদের অনুগামীদের। এদিনের শোভা যাত্রায় কয়েক হাজার মানুষের পাশাপাশি অংশ নিয়েছিলেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নগরের পুর প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব, কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ রায় ও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

অন্যদিকে এদিনের শোভা যাত্রা ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই মোতায়ন ছিল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement