এই বাংলায় খেলাধুলা দক্ষিণ বাংলা

কিকবক্সিং বিশ্বকাপে ডাক দুর্গাপুরের ছোট্ট আরাধ্যার, বাধা আর্থিক অনটন

By Eaibanglai - September 21, 2026
— Advertisement —
Advertisement
কিকবক্সিং বিশ্বকাপে ডাক দুর্গাপুরের ছোট্ট  আরাধ্যার, বাধা আর্থিক অনটন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মাত্র দশ বছর বয়সেই বিশ্বমঞ্চে ভারতের তেরঙ্গা ওড়ানোর স্বপ্নে অবিচল দুর্গাপুরের কিকবক্সার আরাধ্যা ধীবর। আগামী ১৩ থেকে ১৮ অক্টোবর উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আয়োজিত হতে চলেছে কিকবক্সিং বিশ্বকাপ, যেখানে ৫০টিরও বেশি দেশের প্রায় তিন হাজার প্রতিযোগী অংশ নেবে। ভারতের প্রতিনিধি হিসেবে এই আসরে ডাক পেয়েছে দুর্গাপুরের এই খুদে প্রতিভা। তবে আরাধ্যা ও তার পরিবারের এই বিশাল স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার খরচের খতিয়ান।

২০২৪ থেকে ২০২৬—টানা তিন বছর জেলা, রাজ্য ও জাতীয় স্তরে একের পর এক সোনা জেতা আরাধ্যা আন্তর্জাতিক মঞ্চেও দেশের মুখ উজ্জ্বল করেছে। গত বছর (২০২৫) ওয়াকো ওপেন আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা ও একটি রুপো এবং থাইল্যান্ড বিশ্বকাপে জোড়া স্বর্ণপদক জয় করে সে। তার প্রশিক্ষক ঈশ্বর মাঝির কথায়, "আরাধ্যার কঠোর পরিশ্রম ও প্রতিভা অবিশ্বাস্য। উজবেকিস্তানেও ওর সোনা জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজ্য সরকার বা কোনো বড় স্পনসর পাশে না দাঁড়ালে অর্থের অভাবে এই উজ্জ্বল ভবিষ্যৎ অঙ্কুরেই বিনষ্ট হবে।"

ভিসা, বিমানভাড়া, রেজিস্ট্রেশন ফি ও আন্তর্জাতিক মানের ক্রীড়াসামগ্রী মিলিয়ে প্রয়োজনীয় এই বিপুল খরচের কিছু অংশ জাতীয় কিকবক্সিং ফেডারেশন দিলেও, সিংহভাগ অর্থ জোগাড় করা ধীবর পরিবারের পক্ষে অসম্ভব। আরাধ্যার মা কাকলি ধীবর জানান, গতবার থাইল্যান্ডের বিশ্বকাপেও লোন নিয়ে যেতে হয়েছিল। এবারও কোনো স্পনসর না মিললে আবারও লোন নেওয়ার চরম অনিশ্চয়তার মুখে পড়তে হবে তাঁদের। স্থানীয় বিধায়কদের পাশাপাশি রাজ্যের ক্রীড়া দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে পরিবার। সেখান থেকে অর্থ দপ্তরের ছাড়পত্রের আশ্বাস মিললেও, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এখন মুখ্যমন্ত্রী এবং সহৃদয় কোনো শিল্পপতি বা সংস্থার আর্থিক সাহায্যের আশায় দিন গুনছে দুর্গাপুরের এই খুদে বিশ্বজয়ী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement