এই বাংলায় দক্ষিণ বাংলা

বহিরাগত ইস্যুতে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

By Eaibanglai - September 25, 2026
— Advertisement —
Advertisement
বহিরাগত ইস্যুতে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাজ হারিয়েও পুনর্বহাল করা হয়নি স্থানীয় কর্মীদের, অথচ বহিরাগতদের নিয়োগ করে কাজ চালানো হচ্ছে—এই অভিযোগে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ইন্দো-আমেরিকা মোড় এলাকা। এদিন সকালে স্থানীয় একটি বেসরকারি কারখানার মূল ফটকের সামনে নিজেদের মোটর বাইক ও সাইকেল রেখে গেট সম্পূর্ণ বন্ধ করে দেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। এর ফলে কারখানার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের কাজ থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে এবং বারবার দাবি জানানো সত্ত্বেও নতুন করে চাকরি দেওয়া হয়নি। অথচ স্থানীয়দের বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে । এই বৈষম্যের প্রতিবাদেই আজ তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তবে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভের তীব্রতা আরও বাড়ে এবং আন্দোলনকারীরা কারখানা কর্তৃপক্ষকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । স্থানীয়দের দাবি, যতক্ষণ না ছাঁটাই হওয়া কর্মীদের কাজে ফেরানো বা স্থানীয়দের কর্মসংস্থানের স্পষ্ট আশ্বাস মিলছে, ততক্ষণ তাঁদের এই আন্দোলন জারি থাকবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement