এই বাংলায় দক্ষিণ বাংলা

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা, ব্যাহত যান চলাচল

By Eaibanglai - September 25, 2026
— Advertisement —
Advertisement
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা, ব্যাহত যান চলাচল

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ-  টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল শিল্পশহর দুর্গাপুরের একাধিক এলাকা । কোথাও রাস্তায় হাঁটু সমান জল, আবার কোথাও জমা জলের কারণে কার্যত স্তব্ধ হতে বসেছে যান চলাচল। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে দুর্ভোগ চরমে উঠেছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লী, দুর্গাপুর স্টেশন বাজার এলাকা এবং বিধাননগরের স্টিল পার্কের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও। একাধিক প্রধান রাস্তায় দীর্ঘক্ষণ জল জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে । জল জমে থাকার কারণে রাস্তার খানাখন্দ বোঝা যাচ্ছে না, যার ফলে দুর্ঘটনা এড়াতে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পর জল জমলেও তা দ্রুত নিষ্কাশন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না । দীর্ঘক্ষণ জল জমে থাকায় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ চড়ছে। শহরবাসীর দাবি, সাময়িকভাবে জমা জল পাম্প করে নামানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে ভারী বৃষ্টিতেও শহরবাসীকে এই দুর্ভোগ পোহাতে না হয়, তার জন্য অবিলম্বে একটি স্থায়ী ও আধুনিক নিকাশি ব্যবস্থা গড়ে তুলুক পৌরনিগম ও প্রশাসন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement