নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের খবরের শিরোনামে দুর্গাপুর। এবার সাত সকালে সিনেমার কায়দায় এক মহিলাকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করলো প্রেমিক। অবাক লাগলেও শুক্রবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের বিধাননগরের হাউসিং এলাকার এক আবাসনে। অভিযুক্ত যুবকের নাম রঞ্জিত পান্ডে। আহত সংযুক্তা দেবী জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা নাগাদ বিধাননগর আবাসনের বাসিন্দা সংযুক্তা মুখার্জীর বাড়িতে দরজায় কেউ কড়া নাড়ে। সংযুক্তা দেবী মেয়ে এসেছে ভেবে দরজা খুলতেই অভিযুক্ত রঞ্জিত পান্ডে তাকে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মহিলার চিৎকারে তার মা-বাবা ছুট এলে তারাও ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। ঘটনা এখানেই শেষ নয়, তাদের বয়ান থেকে জানা গেছে, অভিযুক্ত এতটাই বেপরোয়া ছিল যে, ছুরি চালানোর পর রক্ত মাখা ছুরি হাতেই আবাসনের সিড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, অভিযুক্ত পাশের এক আবাসনেই থাকে। ঘটনার পর আবাসনের ওই আহত তিন জনকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিধানগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গৃহবধূ সংযুক্তা দেবী দাবি করেছেন, ৬ বছর আগে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল রঞ্জিত। কিন্তু সেই প্রস্তাবে রাজী না হওয়াতেই প্রতিহিংসার বশে এই ঘটনা ঘটিয়েছে সে। তাঁর বয়ানে ওই গৃহবধূ জানিয়েছেন, বিয়ের পরও দীর্ঘ একবছর তাকে নানাভাবে উত্যক্ত করত রঞ্জিত।
দুর্গাপুরের বিধাননগরে সিনেমার কায়দায় মহিলাকে ছুরিকাঘাত প্রেমিকের !
By Eaibanglai
-
August 09, 2019
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —