এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে এবিভিপির বর্ণাঢ্য শোভাযাত্রা

By Eaibanglai - August 07, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে এবিভিপির বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা দিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকল দুর্গাপুর শহর। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) উদ্যোগে একটি ১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়।

এদিন দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পদযাত্রা চলাকালীন ছাত্র-ছাত্রীদের কণ্ঠে দেশাত্মবোধক স্লোগান এবং সঙ্গীত পরিবেশন এক আবেগঘন পরিবেশের তৈরি করে।

এই শোভাযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু পথচলতি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং করতালির মাধ্যমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন বয়সের সদস্যরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সর্বস্তরের মানুষের মধ্যে সফল করে তোলাই এই শোভাযাত্রার মূল লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তে এবং প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম, জাতীয় গৌরব ও স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে আরও সুদৃঢ় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement