এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের গ্র্যাজুয়েশন সেরেমনি

By Eaibanglai - August 10, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের গ্র্যাজুয়েশন সেরেমনি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের মাউন্টেনিয়ারিং  অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার এক বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সেরেমনি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল। দুর্গাপুর প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয়।

এ বছর মোট ৯০ জন অংশগ্রহণকারীকে এই বিশেষ শংসাপত্র প্রদান করা হ। এর মধ্যে মাউন্ট ট্রেনিং কোর্সের সফল ৬৪ জন ছাত্রছাত্রী এবং অ্যাডভেঞ্চার গ্রুপের সাথে যুক্ত ২৬ জন প্রশিক্ষণার্থী রয়েছেন।

এ দিনের এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন বিশিষ্ট চিকিৎসক উদয় চৌধুরী, সন্দীপ সিকদার এবং দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অ্যাসোসিয়েশনের পদস্থ কর্মী, কর্মকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সফল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাঁদের আগামী দিনে আরও বড় অ্যাডভেঞ্চার অভিযানের জন্য অনুপ্রাণিত করেন।

মাউন্টেনিয়ারিং  অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, তাঁদের এই সংগঠনটি সারা বছর ধরেই ছাত্রছাত্রীদের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় নিয়ে গিয়ে পেশাদার মাউন্টেনিয়ারিং বা পর্বতারোহণ এবং নানাবিধ অ্যাডভেঞ্চারমূলক কার্যকলাপের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই সমস্ত  কোর্স ও ট্রেইনিং সেশন সফলভাবে শেষ করার পরেই অংশগ্রহণকারীদের এই গ্র্যাজুয়েশন শংসাপত্র দেওয়া হয়, যা তাঁদের আগামী দিনের পর্বত অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement