এই বাংলায় দক্ষিণ বাংলা

খোলা মাঠে জীবনের পাঠশালা, সৌজন্যে রাজ্য পুলিশ

By Eaibanglai - August 12, 2026
— Advertisement —
Advertisement
খোলা মাঠে জীবনের পাঠশালা, সৌজন্যে রাজ্য পুলিশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- খোলা মাঠে জীবনের পাঠশালা, সৌজন্যে রাজ্য পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম বিনোদনপুর, শশীপুর ও ইটাডাঙা এলাকায় মলানদিঘী পুলিশ ফাঁড়ির উদ্যোগে বসেছিল এমনই  এক সচেতনতার পাঠশালা। গ্রামের মহিলা থেকে শুরু করে অন্যান্য বাসিন্দারা হাজির হয়েছিল এই পাঠশালায়। যেখানে একেবারে ক্লাস নেওয়ার ভঙ্গিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন পুলিশ আধিকারিকরা।

প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে গিয়ে তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, সামাজিক সচেতনতা এবং বর্তমান সময়ের বিভিন্ন বিপদ সম্পর্কে সতর্ক করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য। শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাল্যবিবাহ রোধের বিষয়ে। ১৮ বছরের আগে কোনও মেয়ের বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের সচেতন করা হয়। শুধু আইন রয়েছে বলেই নয়, মেয়েদের পড়াশোনা চালিয়ে নিয়ে গিয়ে স্বাবলম্বী করে তোলার উপরও জোর দেন পুলিশ আধিকারিকরা। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ নিয়ে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার বার্তাও দেওয়া হয়। পাশাপাশি মহিলাদের উপর নির্যাতন, পারিবারিক হিংসা এবং কোনও ধরনের হয়রানির ঘটনা ঘটলে কীভাবে পুলিশের সাহায্য নিতে হবে, সে বিষয়েও গ্রামের মহিলাদের বোঝানো হয়। অনেক সময় প্রত্যন্ত এলাকার মহিলারা সমস্যার কথা প্রকাশ্যে বলতে পারেন না। তাই পুলিশের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়, কোনও সমস্যা হলে নির্দ্বিধায় পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য। এছাড়া সাইবার প্রতারণার বিষয়ে সচেতন করেও  বিস্তারিত আলোচনা করা হয়।

মলানদিঘী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মলানদিঘী ফাঁড়ির পুলিশ আধিকারিক তাপস চক্রবর্তী, মহিলা পুলিশকর্মী এবং এলাকার ভিলেজ পুলিশকর্মীরা। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement