দক্ষিণ বাংলা

শাহাদাত দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের স্কুলে বিশেষ অনুষ্ঠান

By Eaibanglai - November 29, 2025
— Advertisement —
Advertisement
শাহাদাত দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের স্কুলে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলে শাহাদাত দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। দিল্লি থেকে বিশেষ কীর্তন দল পরিবেশন করছেন কীর্তন গান। এছাড়াও চলছে একাধিক ধর্মীয় সামাজিক কর্মসূচি।

প্রসঙ্গত শিখ ধর্মগুরু গুরু তেগ বাহাদুরের মৃত্যু দিবস ২৪শে নভেম্বর দিনটি পালতি হয় শাহাদাত দিবস বা শহীদি দিবস হিসেবে । ১৬৭৫ সালের ২৪শে নভেম্বর মৃত্যু হয় গুরু তেগ বাহাদুরের। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই দিনটিকে স্মরণে রেখেই পালিত হয় শাহাদাত দিবস।

শনিবার শাহাদাত দিবস উপলক্ষে পালিত বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস, প্রাক্তন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার প্রমুখ সহ বিশিষ্টজনেরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement