এই বাংলায় দক্ষিণ বাংলা

পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা ও লুটপাট, কাঠগড়ায় 'নব্য' বিজেপি

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা ও লুটপাট, কাঠগড়ায় 'নব্য' বিজেপি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নামুপাড়া এলাকায় এক প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের সদস্য তথা প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি যমুনা ধীবরের অভিযোগ, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ ২০-২৫ জনের একটি দল লাঠি, সোটা ও শাবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। হামলার নেপথ্যে সদ্য রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়া দুই ব্যক্তির হাত রয়েছে বলে আক্রান্ত নেত্রী দাবি করেছেন।

যমুনা ধীবরের অভিযোগ, যাঁরা একসময় অন্য রাজনৈতিক শিবিরে ছিলেন, তাঁরাই এখন গেরুয়া পোশাক পরে নিজেদের স্বার্থে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। তবে এই ঘটনায় সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করতে চাননি তিনি। তাঁর দাবি, দলীয় নেতৃত্ব এই ধরণের কোনও নির্দেশ দেয়নি, বরং কিছু দুষ্কৃতী এলাকায় অশান্তি ছড়াচ্ছে। বিষয়টি তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে জানিয়েছেন এবং বিধায়ক দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন ।

অন্যদিকে, পাণ্ডবেশ্বর মণ্ডল-১-এর সভাপতি সবিতা বাগদি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের কাছে এই ঘটনার কোনও আনুষ্ঠানিক খবর পৌঁছায়নি। তবে পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনও রকম অন্যায় বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement