এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের হোটেলের ফ্রিজে মানুষের খাবারের সঙ্গে কুকুরের খাদ্য! উদ্ধার বাসি পচা খাবার

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের হোটেলের ফ্রিজে মানুষের খাবারের সঙ্গে কুকুরের খাদ্য! উদ্ধার বাসি পচা খাবার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপুরের মুচিপাড়া এলাকার একাধিক হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম এবং পুলিশের যৌথ অভিযানে চরম অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের ছবি সামনে এসেছে। বিভিন্ন হোটেলের রান্নাঘর ও ফ্রিজ থেকে বিপুল পরিমাণ বাসি, পচা ও ছত্রাক ধরা খাবার উদ্ধার করেছেন আধিকারিকরা। তল্লাশিতে ফাঙ্গাস লাগা চিকেন, ছত্রাকযুক্ত পনির, বহুদিনের পুরনো মশলা, বাসি ভাত, তরকা ও চানা মশলা উদ্ধার হয়েছে। এমনকি ফ্রিজের ভেতর মানুষের খাবারের সঙ্গেই কুকুরের খাবার মজুত করে রাখার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। 

অভিযান পরিচালনাকারী আধিকারিকদের মতে, হোটেলগুলিতে দীর্ঘদিনের পুরনো খাবার মজুত রাখা হলেও সেগুলির গায়ে কোনও নির্দিষ্ট তারিখ বা প্রয়োজনীয় ট্যাগ লাগানো ছিল না। কোন খাবার কবে তৈরি হয়েছে এবং কতদিন ধরে ফ্রিজে রাখা হয়েছে, তার কোনও স্পষ্ট হিসাব মেলেনি। খাদ্য সুরক্ষা দপ্তরের আশঙ্কা, এই ধরণের মেয়াদহীন ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের ফলে সাধারণ মানুষ ও শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। এই ঘটনার প্রেক্ষিতে হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের কড়া ধমক দেওয়া হয়েছে। 

খাদ্য সুরক্ষা দপ্তরের দুর্গাপুরের আধিকারিক শুভম ঘোষ জানান, হোটেলগুলি থেকে বাসি ও পচা খাবার জব্দের পাশাপাশি মানুষের খাবার ও কুকুরের খাবার একসঙ্গে রাখার প্রমাণ মিলেছে। সমস্ত হোটেলকে এই বিষয়ে সতর্ক করে কুকুরের খাদ্য সম্পূর্ণ আলাদা জায়গায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট হোটেলগুলিকে অন-স্পট আর্থিক জরিমানা করা হয়েছে এবং আগামী দিনে এই ধরণের গাফিলতি বজায় থাকলে লাইসেন্স বাতিলসহ আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement