এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান, মূল চক্রী গ্রেফতার

By Eaibanglai - August 13, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান, মূল চক্রী গ্রেফতার

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরে নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর ঘটনায় গ্রেপ্তার মূল চক্রী। অভিযুক্ত কিংশুক মুখোপাধ্যায়কে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 


প্রসঙ্গত সম্প্রতি শহরের এক বেসরকারি স্কুলের নাবালক ছাত্রদের টাকার প্রলোভন দিয়ে বিধাননগরের এক নামী বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় শহর জুড়ে। এরপরই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে থানায় অভিযোগ জানান অভিভাবকরা। তদন্তে উঠে আসে ওই স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। পুলিশ জানতে পারে আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে সে যুক্ত ছিল। জিজ্ঞাসাবাদে ধৃত দেবপ্রিয় পুলিশকে জানায়, অন্যদের মাধ্যমে তাকে এই কাজে যুক্ত করা হয়েছিল । এরপর তদন্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নামও উঠে আসে। হাবিবুল্লা বিধান নগরের একটি  হোটেলে কাজ করত। দুজনকেই গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। এরপরই তদন্তের মোড় ঘুড়ে যায়। তদন্তে উঠে আসে চক্রের মূল চক্রী কিংশুক মুখোপাধ্যায়ের নাম।  কিংশুকের বাড়ি দুর্গাপুরের বিধাননগরে হলেও এই ঘটনার পর থেকে সে উড়িষ্যায় গা ঢাকা দিয়েছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রের দাবি, নাবালকদের রক্তদানের এই গোটা ব্যবস্থার পিছনে কিংশুকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।  শুধু কয়েকজন ছাত্রকে রক্তদান করানোই উদ্দেশ্য ছিল, নাকি এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছিল, সেই প্রশ্নও এখন তদন্তকারীদের সামনে। নাবালক ছাত্রদের রক্তদানের চক্র কীভাবে চলত, এর বিনিময়ে অর্থ দেওয়ার ব্যবস্থা কীভাবে চলত এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না সমস্ত বিষয়ই খতিয়ে দেখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement