এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে রথের মেলা থেকে টোটো চুরির অভিযোগ, আটক ১

By Eaibanglai - July 29, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে রথের মেলা থেকে টোটো চুরির অভিযোগ, আটক ১

 


সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  রথের মেলা থেকে চুরি যাওয়া টোটো রাস্তায় দেখতে পেয়ে আটকে রাখলেন মালিক। এমনই এক ঘটনায় দুর্গাপুরের স্টিল টাউনশিপে চাঞ্চল্য ছড়াল  বুধবার।

প্রসঙ্গত দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে প্রতিবারের মতো এবারও হয়ে গেছে রথের মেলা। এখনও চলছে ভাঙা মেলা। এরই মধ্যে অভিযোগ মঙ্গলবার রাতে ওই মেলা থেকে  অবিনাশ সাউ নামক এক ব্যক্তির টোটো চুরি হয়ে যায়। রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও খোয়া যাওয়া টোটোটি আর খোঁজ মেলেনি। এরপর বুধবার সকালে স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে টোটোটিকে চলতে দেখেন টোটো মালিক  অবিনাশ এবং সঙ্গে সঙ্গে তিনি রাস্তার মধ্যেই টোটোটিকে আটক করেন। ঘটনাটিকে ঘরে উত্তেজনার পরিস্থতি তৈরি হলে খবর পেয়ে ছুটে যায় দুর্গাপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এবং টোটোটি উদ্ধার করে।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই চুরির সঙ্গে কে কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement