এই বাংলায়

সোনামুখীতে চালু হচ্ছে ফায়ার ব্রিগেড স্টেশন

By Eaibanglai - March 16, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- দীর্ঘদিন ধরেই সোনামুখীতে একটি ফায়ার ব্রিগেড স্টেশনের দাবি ছিল স্থানীয়দের। অবশেষে দীর্ঘ প্রতিক্ষআর অবসান ঘটতে চলেছে। শীঘ্রই সোনামুখী পৌরশহর চালু হতে চলেছে ফায়ার ব্রিগেড স্টেশন। সোনামুখীর নাইফেলা এলাকায় সোনামুখী পৌরসভার উদ্যোগে ও রাজ্য সরকারের সহযোগিতায় ঝাঁ চকচকে ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি করা হয়েছে। শীঘ্রই তা চালু হবে।

এতদিন পর্যন্ত সোনামুখী পৌরশহর ও সোনামুখী ব্লক সহ আশেপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে বাঁকুড়া অথবা বিষ্ণুপুর থেকে দমকলের ইঞ্জিন নিয়ে আসতে হতো। কিন্তু ততক্ষণে বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত। সোনামুখী শহরেই ফায়ার ব্রিগেড স্টেশন চালু হলে আগামী দিনে অগ্নি সংযোগের ঘটনা ঘটলে দ্রুত দমকলের ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছে যেতে পারবে। ফলে আগের চেয়ে ক্ষয়ক্ষতি অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে শুধু সোনামুখী শহর নয় আশেপাশের ব্লক গুলির মানুষও উপকৃত হবেন।

অন্যদিকে রাজ্যসরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement