এই বাংলায় দক্ষিণ বাংলা

বর্ধমানে গভীর রাতে প্রাক্তন বিজেপি জেলা সভাপতির বাড়িতে পর পর তিনবার দুষ্কৃতী হামলা

By Eaibanglai - September 20, 2026
— Advertisement —
Advertisement
বর্ধমানে গভীর রাতে প্রাক্তন বিজেপি জেলা সভাপতির বাড়িতে পর পর তিনবার দুষ্কৃতী হামলা

সন্তোষ কুমার মণ্ডল, বর্ধমানঃ- পূর্ব বর্ধমান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি অর্ধেন্দু বিশ্বাসের বর্ধমান শহরের বাসভবনে গভীর রাতে পরপর তিনবার দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ সমেত বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত পরিবার। তবে এই হামলার পেছনে বিরোধী দল নয়, বরং বিজেপিরই একাংশ জড়িত থাকতে পারে বলে দাবি প্রাক্তন জেলা সভাপতির। ঘটনাকে ঘিরে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে জেলা রাজনীতিতে।

জানা গেছে, শনিবার রাতে বর্ধমান শহরের বিজেপি নেতার বাসভবনে প্রথম দফায় হামলা চালায় একদল দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে একটি কালো রঙের চারচাকা গাড়ি অর্ধেন্দুবাবুর বাড়ির দিকে এগিয়ে আসে। তার ঠিক পেছনেই কয়েকটি মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা এসে বাড়িতে চড়াও হয়।

খবর পেয়ে প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাত ১১টা নাগাদ দ্বিতীয়বার এবং তার কিছু পরে তৃতীয়বার ওই বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এক রাতে দফায় দফায় এই তিনবার হামলার ঘটনায় প্রাক্তন জেলা সভাপতি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

এই হামলার উদ্দেশ্য বা নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখনও সম্পূর্ণ ধোঁয়াশা থাকলেও অর্ধেন্দুবাবুর একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। শনিবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, "কে বা কারা হামলা চালাল এখনও বুঝতে পারিনি। তবে আমার অনুমান, যারা চার তারিখের পর গায়ে গেরুয়া আবির মেখে নব্য বিজেপি হয়েছেন, তারাই এই ঘটনা ঘটাতে পারে।" দলবদলু ও নব্য বিজেপি কর্মীদের দিকে তাঁর এই সরাসরি আঙুল তোলার ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের এবং হামলায় ব্যবহৃত গাড়ি ও বাইকগুলিকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এক রাতে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে তিনবার হামলা হলো, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement