এই বাংলায় দক্ষিণ বাংলা

জামুড়িয়ায় বামেদের সম্মেলনে হামলার অভিযোগ ভিত্তিহীন, ওদের অস্তিত্বই নেই: তোপ বিধায়ক বিজন মুখার্জির

By Eaibanglai - November 01, 2026
— Advertisement —
Advertisement
জামুড়িয়ায় বামেদের সম্মেলনে হামলার অভিযোগ ভিত্তিহীন, ওদের অস্তিত্বই নেই: তোপ বিধায়ক বিজন মুখার্জির

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার নন্দীগ্রামের ১ নম্বর ওয়ার্ডে ডিওয়াইএফআই-এর  শাখা সম্মেলন চলাকালীন হামলার অভিযোগকে ঘিরে শুরু হয়েছে  রাজনৈতিক বিতর্ক। এবার ওই হামলা নিয়ে মুখ খুললেন জামুড়িয়ার বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি। বামেদের সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে তাঁর দাবি, ডিওয়াইএফআই বা বামপন্থীদের বর্তমানে আর কোনও রাজনৈতিক অস্তিত্বই নেই। নিজেদের রাজনৈতিক দুর্নাম ও ব্যর্থতা ঢাকতেই তারা অন্য দলের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ তুলছে।

প্রসঙ্গ উল্লেখ্য, জামুড়িয়ার নন্দীগ্রাম গ্রামে ডিওয়াইএফআই-এর শাখা সম্মেলন চলাকালীন স্থানীয় বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল বাম নেতৃত্ব। অভিযোগ ওঠে, DYFI-র পতাকা উত্তোলনের সময় আচমকাই কয়েকজন বিজেপি সমর্থক বাঁশ নিয়ে সেখানে চড়াও হয়। বাম কর্মীদের বেশ কয়েকটি মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং এলাকায় বামপন্থীদের কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত DYFI কর্মীরা পরিস্থিতির মোকাবিলা করে সম্মেলন সম্পন্ন করেন এবং পরে অভিযুক্ত বিজেপি সমর্থকদের বিরুদ্ধে জামুড়িয়া থানায় একটি এফআইআর দায়ের করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক ডঃ বিজন মুখার্জি বলেন, "বিজেপির বিরুদ্ধে যে হামলার অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত DYFI নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও বিবাদকে রাজনৈতিক সংঘর্ষের রূপ দেওয়ার চেষ্টা করছে।" তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামের মানুষ সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করে এখন বিজেপিকে সমর্থন করছেন। বামপন্থী সংগঠনগুলির যদি সত্যিই কোনও রাজনৈতিক অস্তিত্ব থাকত, তাহলে তারা এতদিনে নিজেদের মাটি ধরে রাখতে পারত। তবে শেষে সুর নরম করে বিজন মুখার্জি বলেন, "গণতন্ত্রে রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু জামুড়িয়ার সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক বিভেদ ও রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে কারও কোনও লাভ হবে না।" জামুড়িয়াকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতার আবেদন জানান।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement