এই বাংলায় দক্ষিণ বাংলা

কুলটিতে কংগ্রেস নেতার ড্রাইভারকে লক্ষ্য করে শুটআউট! একটুর জন্য রক্ষা

By Eaibanglai - November 01, 2026
— Advertisement —
Advertisement
কুলটিতে কংগ্রেস নেতার ড্রাইভারকে লক্ষ্য করে শুটআউট! একটুর জন্য রক্ষা

সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা এলাকায় এক চাঞ্চল্যকর শুটআউটের ঘটনা সামনে এসেছে। কুলটির কংগ্রেস নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি রবি যাদবের ব্যক্তিগত গাড়ির চালক বতন তাঁতী ওরফে রাজাকে লক্ষ্য করে প্রকাশ্যেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যবশত, নিশানা মিস হওয়ায় এই ঘটনায় রাজেন বা অন্য কেউ জখম হননি।

ঘটনার বিবরণ অনুযায়ী, দুষ্কৃতীরা মূলত কংগ্রেস নেতা রবি যাদবকে খুঁজছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তাঁকে না পেয়ে তাঁর চালক রাজাকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সুর চড়িয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। দলের প্রবীণ নেতা প্রসেনজিৎ পুইতান্ডি অবিলম্বে কুলটি থানায় গিয়ে ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক রঙ না দেখে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানান।

কংগ্রেস নেতৃত্বের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, এই আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক হিংসার বিষয়টি নিয়ে তারা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার  এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপ দাবি করবেন। এদিকে অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তের কাজে নেমেছে। মূল অভিযুক্ত হিসেবে সতীশ পাসোয়ান, শম্ভু সাউ সহ আরও একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুব দ্রুতই আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement