এই বাংলায় দক্ষিণ বাংলা

হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক-পুত্রকে জেরা করে উদ্ধার অবৈধ অস্ত্র

By Eaibanglai - August 20, 2026
— Advertisement —
Advertisement
হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক-পুত্রকে জেরা করে উদ্ধার অবৈধ অস্ত্র

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পুলিশ হেফাজতে থাকা জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে জেরা করে জামুড়িয়ায় অবৈধ অ ভাণ্ডারের হদিশ পেল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি (ডিটেক্টিভ ডিপার্টমেন্ট) টিম এবং জামুড়িয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইসিএলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আনুমানিক দেড়টা নাগাদ জামুড়িয়ার ইসিএলের নর্থ সিয়ারসোল এলাকার একটি পরিত্যক্ত দোতলা কোয়ার্টারে যৌথ অভিযান চালায় পুলিশ বাহিনী। সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশি সেভেন এমএম পিস্তল, একটি দেশি রিভলভার, দুটি দেশি পাইপগান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। 

উল্লেখ্য, গত ১৩ অগস্ট অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে গোপনে পালিয়ে যাওয়ার সময় আসানসোল-দুর্গাপুর পুলিশের হাতে ধরা পড়েন প্রাক্তন বিধায়ক-পুত্র প্রেমপাল সিং। তাঁর বিরুদ্ধে অবৈধ বালি পাচার সহ একাধিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে।

ছয় দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার প্রেমপালকে পুনরায় আসানসোল আদালতে পেশ করা হলে এদিন আদালত পুনরায় তাকে  ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কারা এই অস্ত্র মজুত করার নেপথ্যে রয়েছে এবং এর সঙ্গে কোনও বড়সড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement