এই বাংলায় দক্ষিণ বাংলা

‘জিরো টলারেন্স’ বনাম পার্সেন্টেজ রাজ: জামুড়িয়া সাইডিংয়ে কাগুজে পরিবর্তনের নগ্ন রূপ

By Eaibanglai - August 03, 2026
— Advertisement —
Advertisement
‘জিরো টলারেন্স’ বনাম পার্সেন্টেজ রাজ: জামুড়িয়া সাইডিংয়ে কাগুজে পরিবর্তনের নগ্ন রূপ

সংবাদদাতা, জামুড়িয়া -:  ​রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, মসনদে বিজেপি সরকার। শীর্ষ নেতৃত্ব হুঙ্কার ছেড়েছেন- দুর্নীতির বিরুদ্ধে নাকি ‘জিরো টলারেন্স’! কিন্তু জামুড়িয়ার তপসী রেলওয়ে সাইডিংয়ে চোখ রাখলে বোঝা যায়, সরকার বদলালেও তোলাবাজির পুরনো সিন্ডিকেট রূপ বদলে বহাল তবিয়তেই হাসছে।

     ​৭০-৮০টি ডাম্পারের চালক-মালিকদের বকেয়া জমার পাহাড় জমেছে। অভিযোগের কাঠগড়ায় চার ট্রান্সপোর্টার- জগদ্ধাত্রী মোভার্স (৬%), শ্রীমাধব ট্রান্সপোর্ট (৮%), আইটি এন্টারপ্রাইজ (১০%) এবং ৭০ লাখ টাকার পেমেন্ট আটকে রাখা এমএমপিএল! কারখানা কর্তৃপক্ষ কুড়ি দিনেই টাকা মিটিয়ে দিলেও ডাম্পার মালিকদের শুনতেই হচ্ছে আসল শর্ত- 'বিনা পার্সেন্টেজে পেমেন্ট চাইলে তিন মাস অপেক্ষায় থাকো!'

      ​প্রশ্ন উঠছে, ক্ষমতার গদি বদলালেও কাটিং সংস্কৃতির হাতবদল ছাড়া আর কী বদলালো? দুর্নীতিমুক্ত শাসনের এই গালভরা বুলি কি কেবলই নির্বাচনী মঞ্চের নাটক, নাকি আসল 'জিরো' কাটমানির হার নয়- বরঞ্চ সাধারণ মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতির মূল্য?

     গাড়ি থামিয়ে ক্ষুব্ধ মালিকেরা এখন চেয়ে আছেন, শীর্ষ কর্তাদের চরম হুঁশিয়ারি কি অবশেষে ফাইলেই বন্দি থাকবে নাকি বাস্তবে নামবে!

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement