এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন

By Eaibanglai - October 08, 2026
— Advertisement —
Advertisement
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- বুধবার ‘সেবা সঙ্কল্প অভিযান’ উপলক্ষে পূর্ব বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে দেশের বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হল। 

বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা ঘোষ ইতিহাসের পাতা থেকে বীর সেনানীদের বীরত্বগাথা ও জীবনকাহিনী গল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত তাঁর বক্তব্যে ভারতের ভৌগোলিক অবস্থান, সমুদ্রবেষ্টিত কূল এবং প্রাচুর্যের কারণে বারবার হওয়া বিদেশী আক্রমণের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, এই ক্রমাগত হানা প্রতিরোধের জন্যই ভারতে শক্তিশালী সেনাবাহিনী, বিভিন্ন দুর্গ ও শিবিরের ঐতিহাসিক নিদর্শন গড়ে উঠেছে। দেশের সুরক্ষায় সেই মহান সেনানীদের অবদান ও আত্মত্যাগের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান।

এদিন অনুষ্ঠানের একটি বিশেষ ঘটনা সবার নজর কাড়ে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী অসাবধানতাবশত ওয়াশরুমে আটকে পড়লে, তার সহপাঠী বান্ধবীরা একটুও ভয় না পেয়ে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা দ্রুত শিক্ষক-শিক্ষিকাদের খবর দিয়ে ওই ছাত্রীকে সুরক্ষিতভাবে উদ্ধার করতে সাহায্য করে, যা সমগ্র অনুষ্ঠানের তাৎপর্য ও সচেতনতার বার্তা আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানটির সার্বিক চিত্রায়নের দায়িত্বে ছিলেন অনিমেষ বর্মন এবং এটি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement