এই বাংলায় দক্ষিণ বাংলা

বেনাচিতিতে ভরদুপুরে ঘরে ঢুকে সোনার গয়না চুরির ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার দুই

By Eaibanglai - October 08, 2026
— Advertisement —
Advertisement
বেনাচিতিতে ভরদুপুরে ঘরে ঢুকে সোনার গয়না চুরির ঘটনায়  কলকাতা থেকে গ্রেফতার দুই

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- দুর্গাপুরের শিল্পাঞ্চলে ভরদুপুরে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের নাম মহম্মদ আমির (১৮) এবং মহম্মদ করিম (৪০)। কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকা থেকে বুধবার রাতে তাঁদের হাতেনাতে ধরা হয়।

গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপুরের বেনাচিতি অন্তর্গত ৩/৩ নিবেদিতা প্লেস এলাকার একটি আবাসে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছিল। সেদিন দুপুর ১২টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে মাত্র পৌনে দু’ঘণ্টার জন্য বাড়ির সমস্ত সদস্য বাইরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার এই মোক্ষম সুযোগকেই কাজে লাগায় চোরের দল।

পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন, সামনের মূল ফটকটি স্বাভাবিকভাবে বাইরে থেকে বন্ধই রয়েছে। কিন্তু ভেতরে ঢোকার পর তাঁদের সন্দেহ হয় এবং দেখা যায় বাড়ির পিছনের দরজাটি খোলা রয়েছে। দোতলার ঘরে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন ঘর তছনছ। আলমারি খোলা, খোয়া গেছে সোনার গয়না এবং নগদ টাকা। 

ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ এবং কলকাতা থেকে দুজন গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ সোনা উদ্ধার করার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ওই চুরির ঘটনায় স্থানীয় কোনো ‘ইনসাইডার’ বা তথ্যদাতার হাত রয়েছে কি না, চোরেরা ঠিক কীভাবে পরিবারের গতিবিধির নিখুঁত খবর পেল এবং চুরি যাওয়া গয়না কোথায় বিক্রি বা মজুত করা হয়েছে—ধৃতকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা চালাবে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement