এই বাংলায় দক্ষিণ বাংলা

বেসরকারি উদ্যোগে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র

By Eaibanglai - July 29, 2026
— Advertisement —
Advertisement
বেসরকারি উদ্যোগে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল (জিমস)-এর নয়া উদ্যোগ। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে  উদ্বোধন  হল একটি আধুনিক গ্রামীণ স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্র।

বুধবার এই স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসীর বিধায়ক রাজু পাত্র এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরী দেবী হাসপাতালের  কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ত্রিলোকচন্দ্রপুর ও সংলগ্ন এলাকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই নয়া উদ্যোগ বলে দাবি কর্তৃপক্ষের।

 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement