উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজ্যে দুর্নীতি দমন অভিযানে বিশেষ জোর, দুই মাসের জন্য এসিবিতে ১৬ পুলিশকর্মী

By Eaibanglai - August 03, 2026
— Advertisement —
Advertisement
রাজ্যে দুর্নীতি দমন অভিযানে বিশেষ জোর, দুই মাসের জন্য এসিবিতে ১৬ পুলিশকর্মী

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যে দুর্নীতি দমনের প্রক্রিয়াকে আরও গতিশীল ও জোরদার করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পুলিশের ১৬ জন অভিজ্ঞ ও দক্ষ পুলিশকর্মীকে আগামী দুই মাসের জন্য ডেপুটেশনে অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB) বা দুর্নীতি দমন শাখায় বদলি করা হয়েছে।  সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের ৪ অগস্ট সকাল ১০টার মধ্যে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে যোগ দিতে বলা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতিকে বাস্তবায়িত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দুর্নীতি দমন শাখার অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং অভিযানের পরিধি আরও বাড়াতে বাড়তি পরিকাঠামো ও অভিজ্ঞ মানবসম্পদের প্রয়োজন ছিল। সেই অভাব পূরণ করতেই এই ১৬ জন পুলিশকর্মীকে আপৎকালীন ভিত্তিতে দুই মাসের জন্য এসিবি-তে যুক্ত করা হলো।

ডেপুটেশনে পাঠানোদের মধ্যে রয়েছেন এক জন ডেপুটি পুলিশ সুপার, একাধিক ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী। তাঁরা বর্তমানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, সিআইডি, এসটিএফ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি), হাওড়া জিআরপি, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, কৃষ্ণনগর ও সুন্দরবন পুলিশ জেলার মতো বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

তালিকায় থাকা উল্লেখযোগ্য আধিকারিকদের মধ্যে রয়েছেন ডিএসপি বিশ্বজিৎ পাত্র, ইন্সপেক্টর দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস, সঞ্জয় কুমার মণ্ডল, প্রণবকান্তি সাহু, অনুপ ঘোষ, রামগোপাল পাল, সঞ্জয় কুমার দে, দেবাঞ্জন ভট্টাচার্য, সাব-ইন্সপেক্টর বাচ্চু মুরারী, জাহাঙ্গির আলি, বাপ্পা সরকার এবং চার জন কনস্টেবল।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য প্রশাসন সাধারণ মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে, দুর্নীতি দমনের ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement