এই বাংলায়

মানসিক ভারসাম‍্যহীন বৃদ্ধাকে ঘরে ফেরাল পুলিশ

By Eaibanglai - April 22, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– তীব্র দাবদাহে যখন গোটা রাজ‍্যের পাশাপাশি পুড়ছে শিল্পশহর আসানসোল, তখন গত দুদিন ধরে কুলটির লালবাজার এলাকার এক মানসিক ভারসাম‍্যহীন বৃদ্ধাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে ব্যবস্থা নিল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।

শনিবারও ওই বৃদ্ধা মহিলাকে চৌরঙ্গী ফাঁড়ির লাগোয়া অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা যায়। বিষয়টি নজরে আসতে চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক শীতল নাগ নিজ উদ‍্যোগে মহিলাকে ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তার জন‍্য পর্যাপ্ত আহার ও পানীয় জলের ব‍্যবস্থা করা হয়। পরবর্তী ক্ষেত্রে মহিলার পরিধানের কাপড় জীর্ণ হয়ে যাওয়ায় তার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এরপর ওই মহিলার আবাস স্থলের সন্ধান করে পুলিশ জানতে পারে মহিলা কুলটির লালবাজার অঞ্চলের ঘাঁটি গলি মল্লিক পাড়ার বাসিন্দা। নাম আশা মল্লিক। সেইমতো ওই মহিলার পরিবারের সদস‍্যদের খবর দেওয়া হয় এবং পুলিশেরই নিশ্চয়যানে করে বাড়ির উদ্দেশ‍্যে রওনা করে দেওয়া হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement