এই বাংলায় দক্ষিণ বাংলা

সোনি ব্রাভিয়ার নতুন টেকনলজির টিভির উদ্বোধন দুর্গাপুরের শোরুমে

By Eaibanglai - August 18, 2026
— Advertisement —
Advertisement
সোনি ব্রাভিয়ার নতুন টেকনলজির টিভির উদ্বোধন দুর্গাপুরের শোরুমে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গ্রাহকদের সিনেমেটিক ভিজ্যুয়াল এবং উন্নত অডিওর দুর্দান্ত অভিজ্ঞতা দিতে ভারতের বাজারে নতুন ‘ব্রাভিয়া’ সিরিজের প্রিমিয়াম টেলিভিশন লঞ্চ করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা সোনি। মঙ্গলবার দুর্গাপুরের বেনাচিতিস্থিত সোনি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই মডেলের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনির পশ্চিমবঙ্গের ম্যানেজার সহ সংস্থার একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রজন্মের ওটিটি  প্ল্যাটফর্মের চাহিদাকে মাথায় রেখেই এই বিশেষ টিভি ডিজাইন করা হয়েছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মগুলি যে ফরম্যাটে তাদের কনটেন্ট বা সিরিজ রিলিজ করে, এই টিভির প্রযুক্তি হুবহু সেই ফরম্যাটকে সাপোর্ট করবে। ফলে দর্শকরা ঘরে বসেই একদম সিনেমা হলের মতো নিখুঁত পিকচার কোয়ালিটি ও কালার গ্রেডিং উপভোগ করতে পারবেন।

নতুন প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল- ট্রু আরজিবি টেকনোলজি (উন্নত মিনি-এলইডি ব্যাকলাইটিং)। এআই-সহ এক্সআর প্রসেসর এবং ডলবি ভিশন। ৫৫ইঞ্চি থেকে ১১৫ইঞ্চি পর্যন্ত বিশাল ডিসপ্লে সাইজ।

স্ক্রিন সাইজ অনুযায়ী টিভির দাম  রাখা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা থেকে  ২৫ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সনির প্রতিনিধিরা জানান, যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের আধুনিক চাহিদাই ছিল এই নতুন মডেলটি তৈরির মূল অনুপ্রেরণা। উচ্চমানের ছবি, নিখুঁত প্রসেসর এবং ডলবি অডিওর এই যুগলবন্দী প্রিমিয়াম টিভি বাজারে সোনি-কে আরও একধাপ এগিয়ে রাখবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আজ থেকেই বেনাচিতির সনি সেন্টার সহ সমস্ত অনুমোদিত শোরুমে এই টিভি গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement