এই বাংলায় দক্ষিণ বাংলা

টানা বৃষ্টিতে আসানসোলের বারাবনিতে ভয়াবহ ধস, বসে গেল ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’-র রাস্তা

By Eaibanglai - September 02, 2026
— Advertisement —
Advertisement
টানা বৃষ্টিতে আসানসোলের বারাবনিতে ভয়াবহ ধস, বসে গেল ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’-র রাস্তা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কয়েক দিনের একটানা ও মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ধস নামল আসানসোলের বারাবনি বিধানসভা এলাকায়। ধসের কারণে সম্পূর্ণ বসে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ পিচের রাস্তা। এর ফলে ওই রুটে যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। চরম দুর্ভোগ ও বিপাকের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভানড়া ভাসকাজুড়ি থেকে নুনী মোড়গামী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি মদনমোহনপুর গ্রামের কাছে হঠাৎই ধসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার প্রায় ৭০ থেকে ৮০ ফুট অংশ জুড়ে মারাত্মকভাবে ধস নেমেছে। পিচ রাস্তাটি বসে গিয়ে সেখানে এক বিশাল খাদের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সময় রাস্তায় কোনো যানবাহন না থাকায় বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি।

খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। নিরাপত্তার খাতিরে দুর্ঘটনাস্থলটি বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে, যাতে কেউ অসাবধানতাবশত ওই খাদের দিকে চলে না যান।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের দাবি, ধসে যাওয়া এই রাস্তাটি ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’-র আওতায় নির্মিত হয়েছিল। একটি সরকারি প্রকল্পের পাকা রাস্তা একটানা বৃষ্টির কারণে কীভাবে এতটা অংশ জুড়ে তাসের ঘরের মতো বসে গেল, তা নিয়ে কাজের গুণমান নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ বাসিন্দারা। দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় রাস্তাটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement