এই বাংলায় দক্ষিণ বাংলা

রামপুর চেকপোস্টে আকস্মিক পরিদর্শনে রাজ্য পরিবহন মন্ত্রী অর্জুন সিং

By Eaibanglai - August 17, 2026
— Advertisement —
Advertisement
রামপুর চেকপোস্টে আকস্মিক পরিদর্শনে রাজ্য পরিবহন মন্ত্রী অর্জুন সিং

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর এমভিআই (Motor Vehicle Inspector) চেকপোস্ট ও দপ্তরে সোমবার সকালে আকস্মিক পরিদর্শ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সম্প্রতি এই চেকপোস্টে বেআইনিভাবে ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগে কর্মরত দুজন এমভিআই ইন্সপেক্টরকে প্রথমে সাসপেন্ড ও পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রেক্ষাপটে মন্ত্রীর এই ঝটিকা সফর ও উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন সকালে আচমকাই রামপুর চেকপোস্টে পৌঁছে সমগ্র দপ্তর ও চেকপোস্টের কাজকর্ম ঘুরে দেখেন। এরপর সেখানে উপস্থিত এমভিআই দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসেন এবং বর্তমান পরিস্থিতি ও দপ্তরের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "এখানে পরিকাঠামোয় কিছু খামতি রয়েছে, যা আধিকারিকরা আমাকে জানিয়েছেন।" পাশাপাশি তিনিজানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই চেকপোস্টের সমস্ত নথিপত্র এবং কাজকর্ম সম্পূর্ণ অনলাইন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কাজের স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। অনলাইন ব্যবস্থা চালু হলে কেউ কোনোভাবেই কোনো রকম দুর্নীতি করতে পারবে না। 

চেকপোস্টের নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করতে মন্ত্রী বড় ঘোষণা করেন। তিনি জানান, রামপুর চেকপোস্টের প্রতিটি কোণায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এর পাশাপাশি, অন-ডিউটি আধিকারিক এবং কর্মীদের জন্য 'বডি ক্যামেরা' বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে অন-ফিল্ড সমস্ত গতিবিধি এবং কথাবার্তা সরাসরি রেকর্ড করা থাকে। এই পদক্ষেপের ফলে যেকোনো ধরণের অবৈধ লেনদেন বা হেনস্থার অভিযোগের সত্যতা সহজেই যাচাই করা সম্ভব হবে।

 অন্যদিকে ঘুষকাণ্ডে দুই আধিকারিকের গ্রেপ্তারি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী স্বীকার করেন যে, ওই ঘটনার পর থেকে বর্তমান কর্মরত আধিকারিক ও কর্মীরা কিছুটা আতঙ্কিত বা ভীত হয়ে রয়েছেন। এই বিষয়ে তিনি কর্মরত আধিকারিক ও কর্মীদের চাপমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান।

পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে মন্ত্রী এদিন জানান সরকার কোনোভাবেই অন্যায় বরদাস্ত করবে না, তবে সৎ কর্মীদের পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement