এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বেশ কয়েকদিন নিখোঁজ থাকা এক নাবালিকা কিশোরীকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা থেকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। নাবালিকা কিশোরীকে অপহরণের অভিযোগে ওই এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মাধাই হালদার ও অমিত হালদার ,ওই এলাকারই বাসিন্দা। সম্পর্কে তারা বাবা ও ছেলে।
পুলিশের ভূমিকায় খুশি ওই নাবালিকা কিশোরীর পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে মন্তেশ্বর থানা এলাকা থেকে এক নাবালিকা কিশোরী নিখোঁজ হয়। পরিবারের লোকজনেরা সহ আত্মীয়-পরিজন ও চারিদিকে খোঁজ খবর করেও বাড়ির মেয়ের খোঁজ পায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় নাবালিকার অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্ত নেমে পুলিশ ওই নাবালিকার কিশোরী অপরনের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট এলাকার এক যুবকের জড়িত থাকার সন্ধান পায়। বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে জানতে পারে ওই কিশোরী দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানা এলাকায় রয়েছে। মন্তেশ্বর থানার পুলিশ জানায় মন্তেশ্বর থানার পুলিশের একটি দল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকায় গিয়ে গতকাল ওই কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত যুবক অমিত হালদার, তারা বাবা মাধব হালদার কে গ্রেপ্তার করে আনে মন্তেশ্বর থানার পুলিশ।উদ্ধার হওয়া কিশোরী ও অভিযুক্ত বাবা ও ছেলেকে আজ কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।