এই বাংলায় দক্ষিণ বাংলা

অবৈধভাবে পশু হত্যা, মন্তেশ্বরে গ্রেফতার ব্যক্তি

By Eaibanglai - October 08, 2026
— Advertisement —
Advertisement
অবৈধভাবে পশু হত্যা, মন্তেশ্বরে গ্রেফতার ব্যক্তি

সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকায় অবৈধ পশু হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃতের নাম শফিক খান। তিনি স্থানীয় শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুল্লা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরেই মন্তেশ্বরের গ্রামীণ ও মফস্বল এলাকার বিভিন্ন প্রান্তে রাতের অন্ধকারে বা ভোরের আলো ফোটার আগে অবৈধভাবে গবাদি পশু হত্যা করার সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ছিল। তদন্তে নামে মন্তেশ্বর থানার বিশেষ তদন্তকারী দল। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার তুল্লা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়  পশু হত্যার ধারালো বড় ছুরি, দড়ি সহ নানা সরঞ্জম।

অবৈধভাবে কাটা পশুমাংস কোথায় কোথায় সরবরাহ করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে কোন চক্র যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার গবাদি পশু জবাই ও বিক্রি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ (West Bengal Animal Slaughter Control Act, 1950) কঠোরভাবে কার্যকর করার নির্দেশিকা জারি করেছে। যার অধীনে যেকোনো গবাদি পশু জবাইয়ের জন্য যৌথ উপযুক্ততার শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement