এই বাংলায় দক্ষিণ বাংলা

আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বাড়ি না করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি মন্তেশ্বরে

By Eaibanglai - August 30, 2026
— Advertisement —
Advertisement
আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বাড়ি না করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি মন্তেশ্বরে

এই বাংলায় ওয়েব ডেস্ক, মন্তেশ্বরঃ- আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বাড়ি না করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । ধৃত ব্যক্তি নাম গোপাল দাস, মন্তেশ্বরের মামুদপুর এলাকার বাসিন্দা।

আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের জন্য সরকারি অর্থ পাওয়ার পরও বাড়ি নির্মাণ না করে সেই টাকা অন্য খাতে খরচ করে ফেলার অভিযোগ উঠেছে মন্তেশ্বর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। 

অভিযোগ সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির জন্য বরাদ্দ অর্থ পাওয়ার পর ও সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত কাজে সেই টাকা ব্যবহার করেনি। বরং সরকারি অর্থ অন্যত্র ব্যয় করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তদন্ত শুরু হয় তদন্তের ভিত্তিতে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement