এই বাংলায়

আধিকারিকদের দপ্তরে না পেয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

By Eaibanglai - March 12, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, কাঁকসাঃ- কয়েক দফা দাবিতে কাঁকসার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে এসে বি এল আর ও আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের দপ্তরে না পেয়ে দপ্তরের গেটের সামনে বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষন বিক্ষোভ চলে। দপ্তরের আধিকারিকরা দপ্তর ঢুকতে গেলে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় আধিকারিকদের। এরপরই বিক্ষোভকারীদের উঠানোর চেষ্টা করে কাঁকসা থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে আধিকারিকদের দপ্তরে ঢুকানোর ব্যবস্থা করে স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা করে দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ উঠিয়ে নেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement