এই বাংলায় দক্ষিণ বাংলা

বাড়ির উঠোনে জোড়া কচ্ছপ, উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশপ্রেমী যুবক

By Eaibanglai - October 29, 2026
— Advertisement —
Advertisement
বাড়ির উঠোনে জোড়া কচ্ছপ, উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশপ্রেমী যুবক

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ-  বাড়ির উঠোন থেকে দুটি বিরল প্রজাতির  কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিয়ে দায়িত্বশীলতার নজির গড়লেন এক যুবক। বৃহস্পতিবার ভোরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 

এদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের বাড়ির উঠোনে আচমকাই দুটি কচ্ছপকে ঘুরে বেড়াতে দেখেন প্রশান্ত লোহার। বসতি এলাকায় কচ্ছপ দুটি চলে আসায় সেগুলির জীবনহানি বা পাচারের আশঙ্কা তৈরি হয়েছিল। কোনো ঝুঁকি না নিয়ে প্রশান্ত কচ্ছপ দুটির কোনো ক্ষতি না করে অত্যন্ত সাবধানে ও নিরাপদে সেগুলিকে উদ্ধার করেন। এরপর তিনি নিজে উদ্যোগী হয়ে কচ্ছপ দুটিকে নিয়ে সরাসরি স্থানীয় বনদপ্তরের কার্যালয়ে চলে যান। সেখানে মলানদিঘির শিবপুর বিট অফিসের বিট অফিসার পিনাকী ভট্টাচার্যের হাতে কচ্ছপ দুটিকে তুলে দেন।

 বনদপ্তরের আধিকারিকরা পরীক্ষা করে জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপ দুটি ভারতীয় প্রজাতির। তবে ঘন জনবসতিপূর্ণ এলাকার একটি বাড়ির উঠোনে কচ্ছপ দুটি কীভাবে এল, তা এখনও স্পষ্ট নয়। বন্যপ্রাণী দুটিকে আপাতত বনদপ্তরের নজরদারিতে রাখা হয়েছে এবং পরবর্তীতে সেগুলিকে তাদের নিজস্ব প্রাকৃতিক অনুকূল পরিবেশে বা জলাশয়ে মুক্ত করা হবে বলে জানা গেছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement